সুলতানী ও মোঘল আমলে সাংস্কৃতিক সমন্বয়- 2


প্রশ্ন:-  চৈতন্য ভাগবত কার লেখা   ?
উত্তর:- চৈতন্যভাগবত বৃন্দাবন দাসের  লেখা ।

প্রশ্ন:- নানকের ধর্মমতের মূল কথা কী ?
উত্তর:- নানকের ধর্মমতের মূল কথা হল এক-ঈশ্বর , গুরু , এবং নামজপ ।

প্রশ্ন:- শিখদের দশম গুরু কে ছিলেন ?
উত্তর:- গুরু গোবিন্দ সিংহ ছিলেন শিখদের দশম গুরু ।

প্রশ্ন:-  মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম কী ?
উত্তর:- মধ্যযুগে দুজন ভক্তিবাদী ধর্মীয় নেতার নাম হল শ্রীচৈতন্য ও কবির ।

প্রশ্ন:- রামানন্দ কে ছিলেন ?
উত্তর:- রামানন্দ সুলতানি যুগের ভক্তিবাদী সাধক রামানুজাচার্যের শিষ্য ছিলেন ।

প্রশ্ন:-  নামদেব কে ছিলেন  ?
উত্তর:- মারাঠি সাধু নামদেব ছিলেন মধ্য যুগের ভক্তি আন্দোলনের অন্যতম প্রধান প্রবক্তা ।

প্রশ্ন:- নামদেব কোন অঞ্চলের অধিবাসী ছিলেন ?
উত্তর:- নামদেব মহারাষ্ট্রের অধিবাসী ছিলেন ।

প্রশ্ন:-  বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ কাকে বলা হয় ?
উত্তর:- শ্রীচৈতন্যদেব  কে বৈষ্ণব ধর্মাচার্যদের মধ্যে শ্রেষ্ঠ বলা হয় ।

প্রশ্ন:-  শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম কী নামে পরিচিত ?
উত্তর:- শ্রীচৈতন্যদেব প্রচারিত ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্মনামে পরিচিত ।

প্রশ্ন:- শাহনামা কাব্যের রচয়িতা কে ?
উত্তর:- শাহনামা কাব্যের রচয়িতা হলেন কবি ফিরদৌসি ।

প্রশ্ন:-  কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?
উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

প্রশ্ন:-  খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

প্রশ্ন:- ভক্তিবাদের মূল কথা কি  ?
উত্তর:- আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের মূল কথা ।

প্রশ্ন:-  শিখ ধর্মের প্রবর্তক কে ?
উত্তর:- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক ।

প্রশ্ন:-  শিখদের প্রথম গুরু কে ?
উত্তর:- শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক ।

প্রশ্ন:- গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন  ?
উত্তর:- গুরু নানক লাহোরের কাছে তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন ।

প্রশ্ন:- গ্রন্থসাহেব কী  ?
উত্তর:- শিখ ধর্ম গুরু নানকের উপদেশবাণীর সংকলনকে গ্রন্থসাহেব বলে ।

প্রশ্ন:-  গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা  ?
উত্তর:- গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী ভাষায় লেখা ।

প্রশ্ন:-  ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ।

প্রশ্ন:-  রেহালা কে রচনা করেন  ?
উত্তর:- সুলতানি আমলে ভারতে আগত বিদেশী পর্যটক ইবন বতুতা রেহালা রচনা করেন ।

প্রশ্ন:-  ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?
উত্তর:-  ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন ।

প্রশ্ন:-  তহকিক-ই-হিন্দ কার রচনা ?
উত্তর:- গজনির সুলতান মামুদের সভাসদ ও বিখ্যাত পন্ডিত অল-বিরুনি তহকিক-ই-হিন্দ রচনা  করেন         ।

প্রশ্ন:- দোঁহা কী ?
উত্তর:- সুলতানি আমলের ভক্তিবাদী নেতা কবিরের উপদেশ সম্বলিত ছোট ছোট কবিতা কে দোঁহা বলে   । এটি হিন্দি ভাষায় লেখা  ।

প্রশ্ন:-  মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম কী ?
উত্তর:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম হল খাজা মইনউদ্দিন চিস্তি এবং নিজামউদ্দিন আউলিয়া ।

প্রশ্ন:- রামচরিতমানস কার লেখা  ?
উত্তর:- রামচরিতমানস মুঘল যুগের একজন বিশিষ্ট হিন্দি কবি তুলসীদাস-এর লেখা ।

প্রশ্ন:- দাদু কে ছিলেন ?
উত্তর:-  দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমান ভক্তিবাদী নেতা ছিলেন ।

প্রশ্ন:- সুরদাস কে ছিলেন ?
উত্তর:- সুরদাস ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত কবি ।

প্রশ্ন:- লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয় ?
উত্তর:- মোগল সম্রাট শাজাহানের আমলে লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় ।

প্রশ্ন:- সুলেহকুল শব্দের অর্থ কী ?
উত্তর:- সুলেহকুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।

প্রশ্ন:- টোডরমল কে ছিলেন ?
উত্তর:- টোডরমল ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজস্ব সংক্রান্ত বিষয়ের প্রধান পরামর্শদাতা ।

প্রশ্ন:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী  ?
উত্তর:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হল তুজুক-ই-জাহাঙ্গীরি ।

প্রশ্ন:-  কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ।

প্রশ্ন:- ’ ইতমাদ-উদ্-দৌল্লা ’ সৌধ কে তৈরি করেছিলেন ?
উত্তর:- সম্রাট জাহাঙ্গীর ’ ইতমাদ-উদ্-দৌল্লা ’ সৌধ তৈরি করেছিলেন ।

প্রশ্ন:-  বাবরের আত্মচরিতের নাম কী  ?
উত্তর:- বাবরের আত্মচরিতের নাম বাবরনামা ।

প্রশ্ন:-  হুমায়ুননামা  কার রচনা ?
উত্তর:- বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।

প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন  ?
উত্তর:- আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।

প্রশ্ন:-  মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী  ?
উত্তর:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি ।

সুলতানী ও মোঘল আমলে সাংস্কৃতিক সমন্বয়- 2 সুলতানী ও মোঘল আমলে সাংস্কৃতিক সমন্বয়- 2 Reviewed by নিয়োগ পরীক্ষার প্রস্তুতি on September 01, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.